ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিগারেটের দাম নিয়ে মারামারি শুরু
রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের মূল্যবৃদ্ধি নিয়ে বাক-বিতণ্ডার জেরে রনি ইসলাম (২৫) নামের এক ক্রেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (৩ জুন) সকালে পৌর এলাকার দেবীপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার (২ জুন) বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে কথা হলে আহত রনি বলেন, ‘আজ মঙ্গলবার সকালে দুটি সিগারেট কেনার পর দোকানদার জহুরুল ইসলামকে ২০ টাকা দেই। কিন্তু তিনি টাকা ফেরত দিয়ে বলেন পিসপ্রতি আরো দুই টাকা বেশি দিতে হবে। কোনো ঘোষণা ছাড়া আমি হঠাৎ তাকে সিগারেটের দাম বেশি দিতে না চাইলে বাক-বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন। একটি সিগারেট ১০ টাকায় কিনে খাই। আচমকা এই দোকানদার দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। পাশের দোকানগুলোতে অনেকেই আগের দামে বিক্রি করছেন।
অভিযুক্ত মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, ‘শুধু আমি না, এখন সব দোকানেই সিগারেটের দাম বেশি নেওয়া হচ্ছে। ওই যুবকের সঙ্গে তেমন কিছু হয়নি। ধাক্কা লেগে সে পড়ে গিয়েছিল।’
এ সময় কয়েকজন বলেন, সিগারেটের মূল্য নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা যায়। বাজেটকে কেন্দ্র করে প্রতি বছরই দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিচ্ছে দোকানদাররা। প্যাকেটে মুদ্রিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেয় দোকানদাররা।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘এ ঘটনার কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি