ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্বর্ণ নিয়ে বিশাল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলসের সুযোগ এবার সীমিত করে ফেলেছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ড. সালেহউদ্দিন আহমেদ ঘোষিত নতুন নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনতে পারবেন না। অর্থাৎ শুল্ক দিয়ে স্বর্ণ আনার সুবিধা থাকবে বছরে মাত্র একবার।
বর্তমানে ঘোষণা দিয়ে যাত্রীরা বছরে যতবার খুশি ১১৭ গ্রাম বা ১০ ভরি পর্যন্ত স্বর্ণ আনতে পারতেন, যার জন্য প্রতি ১০ ভরিতে ৪০ হাজার টাকা শুল্ক দিতে হতো। এই সুযোগে অনেকেই নিয়মিতভাবে স্বর্ণ আনতেন, এমনকি চোরাচালানকারীরাও এই আইনি সুযোগ কাজে লাগিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও শুল্ক কম হওয়ায় ব্যাগেজ রুলস ব্যবহার করেই অধিকাংশ মানুষ স্বর্ণ আনতে আগ্রহী হতেন। এতে করে আমদানির হিসাব ও নিয়ন্ত্রণের বাইরে থেকে যেত বিপুল পরিমাণ স্বর্ণ।
উল্লেখ্য, ২০১৮ সালে সরকার বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি দিলেও, গত চার বছরে বৈধ পথে দেশে এসেছে মাত্র ১৪৫ কেজি স্বর্ণ—যা বার্ষিক চাহিদার এক শতাংশেরও কম। অথচ ব্যাগেজ রুলসের আওতায় প্রতিদিন শত কেজির বেশি স্বর্ণ দেশে প্রবেশ করছে বলে ধারণা করা হয়।
এই নতুন সিদ্ধান্তের ফলে স্বর্ণের নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে চোরাচালান ও অনিয়ন্ত্রিত আমদানি রোধে এটি একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। এর প্রভাব কীভাবে বাজার ও স্বর্ণ ব্যবসার ওপর পড়ে, তা সময়ই বলে দেবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন sportshour24.com।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE