ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ছয় দিনের রিমান্ড শেষে মমতাজকে যেখানে পাঠানো হলো
দুই মামলায় ছয়দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুই দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত একটি হত্যা মামলায় সিংগাইর থানা পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’এদিকে হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, ‘দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।’
২০১৩ সালে ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতাল চলাকালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।
২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।অন্যদিকে, হরিরামপুর উপজেলার এক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি নাশকতার মামলা দায়ের করেন, যেখানে মমতাজ বেগম অন্যতম আসামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE