ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তামিমকে চেয়েছিলেন ফারুক
বিসিবির ক্রিকেট অপারেশনসে তামিম ইকবালকে চেয়েছিলেন সদ্য সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সম্প্রতি যমুনা টিভির সাথে আলাপকালে বিষয়টি জানিয়েছেন ফারুক। তামিমের জন্য অপেক্ষা করতে গিয়েই কমিটি দিতে দেরি হয়েছিল বলে জানান ফারুক।
বিসিবিতে শেষ হয়েছে সভাপতি ফারুক আহমেদের অধ্যায়। তার মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিদায়ী সভাপতি ফারুক আহমেদ বিসিবি প্রসঙ্গে দিচ্ছেন একের পর এক তথ্য। এবার জানালেন, ক্রিকেট অপারেশনসে তামিম ইকবালকে চেয়েছিলেন ফারুক।
সম্প্রতি যমুনা টিভির সাথে আলাপকালে ফারুক বলেছেন, ‘ক্রিকেট অপারেশনসে তামিমকে আমি খুব ভালোভাবে চেয়েছিলাম। তামিম বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে। তাকে কাজে লাগানো বোর্ডের জন্য বিরাট (সুযোগ হত)। তামিম কেমন হবে, আসলেই বুঝা যেত। তবে আমি বুঝতে পেরেছিলাম সে যদি ক্রিকেট অপারেশনসের মত জায়গায় আসত, তাহলে কিন্তু তামিম একটা ফোন করবে কোনো দেশকে, তার সাথে কথা বলবে। যে কাজটা আমি পরে করার চেষ্টা করেছি। তার পরিচিতি সবার সাথে আছে। আমরা এফটিপির বাইরে একটা ট্যুর করতে চাই, ত্রিদেশীয় সিরিজ করতে চাই। ওকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারতাম। আমাদের উপদেষ্টা মহোদয়ও চাচ্ছিলেন।’
পরবর্তী পরিস্থিতি নিয়ে ফারুক বলেন, ‘তামিম আসলে চিন্তা করছিল, আমি এবং উপদেষ্টা দুজনই চাচ্ছিলাম তামিম খেলুক আরেকটু। পরে তামিম বলল আন্তর্জাতিকে হয়ত খেলা হবে না। শুরু থেকেই আমি চাচ্ছিলাম বোর্ডে যেন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হবে, এমন কাজ যেন না করতে হয় আমাদের। অইভাবে কেটেছে দূরত্ব বেড়েছে এখন যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান (নাজমুল আবেদীন ফাহিমের সাথে)। পরে বুঝতে পারলাম তামিম আসবে না। আমি কমিটি দিলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)