ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আসছে কোরবানির পশু, রাজধানীতে প্রস্তুত গাবতলী হাট
সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এরই মধ্যে ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে গরু রাখার স্থানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের পথে।
দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে গাবতলী হাটে আসছে কোরবানির পশু। তবে এবছর হাটের প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হয়েছে। সাধারণত ঈদের প্রায় ১৫ দিন আগেই প্রস্তুতি শেষ হয়ে গেলেও এবার ঢাকার দুই সিটি করপোরেশনের দরপত্র কার্যক্রমে বিলম্ব এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সময় লেগেছে।
শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। এসব গরুর মধ্যে অনেকগুলোর দাম হাঁকা হচ্ছে ২.৫ লাখ টাকা পর্যন্ত।
সাধারণত ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় ঈদের দুই-তিন দিন আগে, জায়গার স্বল্পতার কারণে। তবে যাদের নিজস্ব বাড়ি রয়েছে, তারা আগেভাগেই কোরবানির পশু কেনার আগ্রহ দেখাচ্ছেন।
এই মুহূর্তে রাজধানীর হাটগুলোতে গরুর সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে কিছু গরু এসেছে, সেখানে টিকটকার ও ইউটিউবারদের ভিড় বেশি দেখা যাচ্ছে, অথচ ক্রেতা সংখ্যায় এখনও ঘাটতি।
গাবতলী হাটে দেখা যায় আলী আকবর নামে একজন ক্রেতাকে, যিনি জানিয়েছেন তার বাজেট ২ লাখ টাকা। তিনি বলেন, “এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কোরবানি দেবো।”
হাটের হাসিল ঘরে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, হাটের ইজারা এখনও চূড়ান্ত হয়নি। ইজারা হলে তারা দায়িত্ব হস্তান্তর করবেন। বর্তমানে তারা প্রতি হাজারে ৩৫ টাকা খাস আদায় করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE