ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লজ্জা এড়াতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে অভ্যন্তরীণ টানাপড়েন আর নেতৃত্ব সংকট। মাত্র ৯ মাসের মাথায় ফের নতুন মোড় নিয়েছে বিসিবির প্রশাসনিক দৃশ্যপট। ৮ পরিচালকের অনাস্থার পর সরানো হয়েছে বর্তমান সভাপতি ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নতুন কাউন্সিলর হিসেবে দায়িত্ব দিয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। বিসিবি ইতোমধ্যেই এনএসসির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
এমন অস্থিরতায় যখন বিসিবির ভিত নড়বড়ে, তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাতে (বাংলাদেশ সময় ৯টায়) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসদের।
প্রথম ম্যাচে ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে তিন বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। পাকিস্তানের পিএসএল-ভিত্তিক দ্বিতীয় সারির দলের কাছে ৩৭ রানে হার মানতে হয়েছে। হাসান আলির দাপটে মাত্র ৩০ রান খরচে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয় ১৮৪ রানে। অথচ পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২০১।
ফিল্ডিংয়ে কিছুটা ভালো শুরু করলেও মিডল ও ডেথ ওভারে ধারাবাহিকতা হারিয়ে ফেলে টাইগাররা। ব্যাটিংয়ে ভয়ডরহীন মানসিকতা ছিল অনুপস্থিত। হাসান আলির কাছে নতজানু আত্মসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটাররা।
অধিনায়ক লিটন দাস ম্যাচ শেষে বলেন,
"সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এখনো সিরিজে ফিরে আসার সুযোগ আছে। উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক, আউটফিল্ড দ্রুত। এই কন্ডিশনে ২০০ রান তাড়া করা অসম্ভব কিছু নয়।"
তবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মাটিতে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। চার ম্যাচে চার হার—আর সব মিলিয়ে ২০ ম্যাচে ১৭টি হার—পরিসংখ্যান আশার বার্তা দেয় না। তবে বাংলাদেশ দল নিজেদের প্রমাণ করতে আজ লড়বে মর্যাদার লড়াই।
বাংলাদেশ স্কোয়াড:লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মিরাজ, শান্ত, হৃদয়, শামিম, জাকের, রিশাদ, তানভির, খালেদ, হাসান মাহমুদ, তানজিম সাকিব, শরিফুল।
পাকিস্তান স্কোয়াড:সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব, আবরার, ফাহিম, ফখর, রউফ, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদীল, হারিস, ওয়াসিম, ইরফান, নাসিম, ফারহান, সাইম।
ম্যাচ শুরু: রাত ৯টারাসরি সম্প্রচার: টি-স্পোর্টস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ