ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সোনার বাজারে ভয়াবহ ধাক্কা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব জুয়েলারি দোকান
দেশজুড়ে সোনার বাজারে নেমে এসেছে এক অভাবনীয় ধাক্কা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাতে এক যুগান্তকারী ঘোষণা দেয় বাজুস—ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই বাজুসের পক্ষ থেকে জরুরি বৈঠকের পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “সহসভাপতি মো. রিপনুল হাসানকে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।”
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই প্রহসনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আমাদের সহসভাপতির মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।”
এদিকে হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। ঈদুল আজহা সামনে রেখে যারা গয়না কেনার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। সোনা ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত ব্যবসায় ক্ষতির হলেও ন্যায়ের পক্ষে দাঁড়াতে তারা প্রস্তুত।
সারাদেশে জুয়েলারি দোকানগুলো বন্ধ থাকায় সোনার বাজার কার্যত অচল হয়ে পড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে অলংকার শিল্প, শ্রমজীবী মানুষ ও খুচরা বাজারেও।
বাজুস সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE