ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে ছুটি বাড়ানো নিয়ে পাওয়া গেলো নতুন খবর
ঈদুল আজহার আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর প্রেক্ষিতে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।
এবার ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা। এবার বেসরকারি চাকরিজীবীরাও এই ছুটি ভোগ করবেন।
ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।
তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই।
কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়।
এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE