ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যে কারনে ক্ষমা চাইলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুশোচনামূলক বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাসের রায়ের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, ভুল আমাদের হতে পারে। আমাদের কোনো কর্মকাণ্ড বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করবেন।”
জামায়াত আমির আরও বলেন, “আমরা দাবি করি না যে ভুলের ঊর্ধ্বে। আমাদের সংগঠনের যেকোনো কর্মীর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”
এ সময় তিনি আদালতের রায়ের বিষয়ে মন্তব্য করে বলেন, “সুপ্রিম কোর্ট যে রায়ে এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন, তা প্রমাণ করে সত্য চিরকাল চাপা রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।”
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “শেখ হাসিনার শাসনামলে জামায়াতের শীর্ষ ছয় নেতাকে উদ্দেশ্যমূলকভাবে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমাদের নেতাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ঈমানের শক্তিতে অটল ছিলেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE