ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এক লাফে বোনাস যত বাড়লো সরকারি চাকরিজীবিদের জন্য সুখবর
ঈদের আগেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপ-সচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র জারি করা হয়েছে।
সম্মতিপত্রে চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ বাড়িয়ে মূলত বেতনের ৫০ শতাংশ করা হয়েছে। তবে এ দফায় কর্মচারীরা উপেক্ষিত থাকছেন। তাদের বোনাস বাড়ানো হয়নি।
সম্মতিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) চারটি শর্ত সাপেক্ষে সরকারি অংশের মাসিক মূল বেতনের ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।
চারটি শর্ত হলো:
১. এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে।
২. এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।
৩. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে।
৪. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারি করে জিও’র চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্তে পাঠাতে হবে।
এদিকে এমপিওভুক্ত কর্মচারীদের বেতন খুবই কম হওয়ায় আগেই তারা শিক্ষকদের চেয়ে বেশি (৫০ শতাংশ) বোনাস পেতেন। এখনও তারা একই পরিমাণ বোনাস পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE