ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নারীর প্রেমে ঘর ছাড়লেন নারী: ব্যতিক্রমী ঘটনার চাঞ্চল্য”
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ব্যতিক্রমী প্রেমের ঘটনার সৃষ্টি হয়েছে। স্বামী ও সন্তান ফেলে আরেক নারীর প্রেমে পড়ে ঘর ছেড়েছেন মারুফা (২৫) নামের এক গৃহবধূ। প্রেমিকাও নারী—মুন্সীগঞ্জ সদর উপজেলার রামাগাঁও গ্রামের স্বপ্না (৩৫)। বর্তমানে তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় এক ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক ও টিকটকের মাধ্যমে মারুফা ও স্বপ্নার পরিচয় হয়। এরপর হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন কথাবার্তা চালাতে চালাতে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। চার মাস আগেও তারা একবার পালিয়ে যান। সর্বশেষ গত শনিবার (২৪ মে) রাতে তারা শ্রীপুরের মাওনা এলাকায় রফিক মিয়ার ভাড়া বাসায় ওঠেন।
দুজনেই বিবাহিত এবং সন্তানও রয়েছে। মারুফার এক সন্তান ও স্বপ্নার তিন সন্তান রয়েছে। মারুফার স্বামী শাহজাহান জানান, “মারুফা আমার দ্বিতীয় স্ত্রী। আগেও একবার পালিয়ে গিয়েছিল, পরে বুঝিয়ে ফিরিয়ে এনেছিলাম। এবার আবার চলে গেছে।”
মারুফা বলেন, “আমি পরিবারকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের সম্পর্ক মানতে রাজি নয়। তাই বাধ্য হয়েই ঘর ছেড়েছি।” স্বপ্না বলেন, “আমি মারুফাকে ভালোবাসি। সে আমার কাছে এসেছে। আমি তাকে আর যেতে দেব না। বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলেও একসঙ্গে মরব।”
তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শত শত মানুষ ভিড় করছেন ভাড়া বাড়িটির সামনে। বাড়ির মালিক রফিক মিয়া বলেন, “এক নারী আরেক নারীর প্রেমে পড়ে ঘর ছেড়ে আসার ঘটনা জীবনে প্রথম দেখলাম।”
রফিকের স্ত্রী রিনা জানান, “শনিবার রাত ৯টার দিকে দুই নারী ঘর ভাড়া নেন। সারা রাত তারা ঝগড়া করছিল। সন্দেহ হওয়ায় রোববার রাতে যাচাই করি এবং নিশ্চিত হই যে, তারা দুজনেই নারী। একজন হিজরা টাইপের। অপরজনকে দিয়ে দেহ ব্যবসা করানোরও সন্দেহ আছে। তাই রাতে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।”
এদিকে ৭০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা রতন মিয়া বলেন, “নারীর সঙ্গে নারীর প্রেম আমার জীবনে প্রথম শুনলাম। এটা সম্পূর্ণ অনৈতিক কাজ। প্রতিহত করা উচিত।”
ঘটনার ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য আমাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE