ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ড. ইউনূসের কারনে ঢাকায় আসার ঘোষণা দিলেন পিনাকী-ইলিয়াস ও কনক সারোয়ার
দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত ঘটতে থাকা ঘটনার মধ্যে সর্বশেষ সংযোজন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শুক্রবার (২৩ মে) এ নিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড ছেড়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, লেখক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
সেই ফটোকার্ডে তিনি লিখেছেন, ‘দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সারোয়ার একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন!’
এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তিনি জানান, ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
এদিকে, একইদিন সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি তোলে। এর আগে ঢাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি- তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ পাঁচটি দলের বৈঠকে চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন সত্য হলে দেশের অন্তর্বর্তী প্রশাসনে বড় পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে এটি রাজনৈতিক সমঝোতা ও নতুন সংকট-উভয়ের সূচনা ঘটাতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড