ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না: প্রধান উপদেষ্টা, আরও যা বললেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনে সংকটের মুখে পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান নাহিদ। খবরটি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।
নাহিদ ইসলাম বলেন, “দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ সকাল থেকেই স্যারের পদত্যাগের একটা গুঞ্জন শুনছিলাম। সেই কারণেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি যদি কাজই না করতে পারি, তাহলে দায়িত্বে থাকার অর্থ কী? তোমরা যে জায়গা থেকে আমাকে এনেছিলে, সেটা তো ছিলো একটি গণ-অভ্যুত্থানের পর—দেশের সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশায়। কিন্তু এখন যে পরিস্থিতি, যেভাবে আন্দোলন চলছে, যেভাবে আমাকে ঘিরে ফেলা হচ্ছে, তাতে আমি তো কাজ করতে পারি না।’”
তিনি আরও জানান, ড. ইউনূস আক্ষেপ করে বলেছেন, “রাজনৈতিক দলগুলো যদি একটি কমন জায়গায় না পৌঁছাতে পারে, তাহলে আমি এ অবস্থায় কিছু করতে পারবো না।”
অবশ্য এ সময় নাহিদ ইসলাম তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান এবং চলমান সংকটে নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া ড. ইউনূস এর আগেও রাজনৈতিক চাপ ও নানা পক্ষের অচলাবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে এবার প্রথমবারের মতো তিনি সরাসরি দায়িত্ব পালনে অক্ষমতার কথা বলেছেন বলে জানা গেছে।
ড. ইউনূসের এমন বক্তব্য আগামীদিনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড