ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ, এখনো রয়ে গেছেন ৭ জন
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে প্রাণনাশের আশঙ্কায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক বাহিনীর নিরাপত্তায় আশ্রয় নিয়েছিলেন। এবার সেই আলোচিত ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় অনেক রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। তখন জীবন রক্ষার্থে তাঁরা সামরিক বাহিনীর শরণাপন্ন হন এবং সেনানিবাসে আশ্রয় চান। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড ঠেকাতে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়।
আশ্রয়প্রাপ্তদের মধ্যে ২৪ জন ছিলেন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ৫১৫ জন পুলিশ সদস্য। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য শ্রেণিপেশার ১২ জন ব্যক্তি ও তাঁদের পরিবারভুক্ত ৫১ জন নারী ও শিশু এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
পরিস্থিতির উন্নতি হওয়ায় সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৬১৫ জন ইতিমধ্যে নিজ উদ্যোগে চলে গেছেন। এছাড়া অভিযোগ বা মামলার ভিত্তিতে ৪ জনকে আইনানুগ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ৭ জন ব্যক্তি এখনো সেনানিবাসে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।
এই তালিকা প্রকাশের মাধ্যমে সেনাবাহিনী একটি স্বচ্ছ বার্তা দিতে চেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমন পদক্ষেপ জনমনে আস্থা সৃষ্টি করে এবং রাজনৈতিক অস্থিরতার সময়ে সরকারের ভূমিকা নিয়ে পরিষ্কার ধারণা দেয়।
সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূণাঙ্গতালিকা দেখুন নিচে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড