ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, বেরিয়ে এলো আসল তথ্য
গত বছরের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এক অভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি—এমনটাই প্রচারিত হয়ে আসছে।
সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তার মধ্যে শেখ হাসিনা চোখের পরীক্ষা করাতে গেছেন—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে ইতোমধ্যেই অনুসন্ধান চালিয়েছে রিউমর স্ক্যানার।
তাদের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারত সরকারের নিরাপত্তায় যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর এবং অসত্য। মূলত, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর সময় ধারণ করা হয়েছিল।
সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দিনের এক রাষ্ট্রীয় সফরে কানাডা ও যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সফরের শুরুতে তিনি কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ অংশ নেন এবং এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে যান। ভাইরাল ভিডিওটি নিউ ইয়র্কে তার আগমনের মুহূর্তে ধারণ করা।
এই তথ্য যাচাইয়ে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে—বর্তমান সময়ে চেন্নাইয়ে চিকিৎসার দাবিতে যে ভিডিও ছড়ানো হচ্ছে, সেটি আসলে পুরনো একটি ভিডিও এবং ভুলভাবে প্রচার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড