ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিসিবিতে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেল দুদক, আইনি ব্যবস্থার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে নানা ধরনের অসংগতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার (১৭ মে) দুপুরে বিসিবির কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অনিয়ম চিহ্নিত করেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। তিনি জানান, বিসিবির আর্থিক নীতিমালা, গঠনতন্ত্রের অস্পষ্টতা এবং তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিকেল ১টা থেকে ৪টা পর্যন্ত চার সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট বিসিবিতে অভিযান চালায়। অভিযান শেষে সাংবাদিকদের রাজু আহমেদ বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হওয়ার কথা থাকলেও আমরা এখানে অনেক ধরনের অনিয়ম দেখতে পেয়েছি। বিশেষ করে চাকরির সুনির্দিষ্ট নীতিমালা না থাকা এবং আর্থিক ব্যবস্থাপনায় গ্যাপ রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা এখন যাচাই করছি, এসব সমস্যার সমাধানে অতীতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না, বর্তমানে কোনো পরিকল্পনা আছে কিনা এবং কেন এতদিন এই সমস্যা রয়ে গেছে।”
দুদক জানায়, অভিযানের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। প্রয়োজনে বিসিবির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুদক কর্মকর্তারা। এই অভিযান ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)