ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজের পর দল পেলো সাকিব
নিজস্ব প্রতিবেদক : শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও টুর্নামেন্টের ড্রাফটে নাম থাকলেও শুরুতে তাকে কেউ দলে নেয়নি। তবে আসরের মাঝপথে লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারকে। লাহোর এখনো আনুষ্ঠানিকভাবে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা না দিলেও, ঢাকাভিত্তিক একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পিএসএলের অভিজ্ঞতা সাকিবের জন্য নতুন নয়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় তার। এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮১ রান এবং বল হাতে ৮টি উইকেট নিয়েছেন সাকিব। তার ব্যাটিং গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ৭.৩৯ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। যদিও পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়, তবে অভিজ্ঞতা ও পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতার কারণে সাকিবকে আবারও ভরসা করেছে লাহোর।
ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে পিএসএলের চলতি আসর কিছুদিনের জন্য স্থগিত ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা। পরিবর্তিত সূচিতে অনেক বিদেশি ক্রিকেটার আসতে না পারায় দলগুলো নতুন করে খেলোয়াড় দলে টানছে। এ সুযোগেই সাকিবকে ফেরালো লাহোর কালান্দার্স।
সাকিবের জাতীয় দলে না থাকা ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও, তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যে কোনো দলের জন্যই সম্পদ। ব্যাটে-বলে ভারসাম্য আনতে ও গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ ঘোরাতে পারেন তিনি। তাই অনেকেই মনে করছেন, লাহোর কালান্দার্সের এই সিদ্ধান্ত যথার্থ এবং সময়োপযোগী। সাকিবের পিএসএলে প্রত্যাবর্তনে তার ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, এখনো অনেক কিছু দেওয়ার আছে সাকিবের, শুধু দরকার একটা ভালো মঞ্চ—যেমনটা এবার পেলেন পিএসএলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)