ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লিটনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নাসির হোসেন
নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এই দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম বিদেশ সফরে যাচ্ছে টাইগাররা। নতুন অধিনায়কের প্রতি প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনি সাবেক সতীর্থরাও আশাবাদী লিটনের নেতৃত্ব নিয়ে। তবে সেই আশাবাদের মাঝেই শোনা গেল এক প্রকার বিস্ফোরক মন্তব্য সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের মুখে।
এক গণমাধ্যমে সাক্ষাৎকারে লিটনের বিষয়ে নাসির বলেন,‘যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে। ওর কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি অনেক কিছু আশা করি ওর কাছ থেকে। যে ধরনের প্লেয়ার লিটন, জাতীয় দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে তার।’নাসিরের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লিটনের নেতৃত্ব সফল হতে হলে তাকে নিজেকেও ব্যাট হাতে ধারাবাহিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
শুধু লিটনই নয়, সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান নিয়েও নিজস্ব মত দিয়েছেন নাসির। তার মতে,‘শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয়, ভাইস ক্যাপ্টেন যদি করেই থাকে, তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে দুই সিরিজ পরে পরিবর্তন করে দেয়। লম্বা সময় দায়িত্ব পেলে ওর জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।’
এছাড়াও দেশের ক্রিকেট অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়েও ক্ষোভ ঝাড়েন নাসির। তিনি বলেন,‘ইন্ডিয়ার একটা স্কুলেও যে সুযোগ-সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটিও নেই। সেই তুলনায় বলবো—বাংলাদেশ ভালো খেলে, তবে আরও ভালো খেলার সুযোগ ছিল। আশা করি সবসময় দেশের জন্য ভালো খেলবে, সুনাম বয়ে আনবে।’
নাসির হোসেনের এই মন্তব্যগুলো শুধু ব্যক্তি মত নয়, বরং জাতীয় দলের সামগ্রিক কাঠামো ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ভাবনার প্রতিফলন। এখন দেখার বিষয়, লিটন ও মেহেদী এই দায়িত্ব কতটা সফলভাবে পালন করতে পারেন।
আরও বিশ্লেষণ ও ক্রিকেট আপডেট জানতে চোখ রাখুন **www.sportshour24.com**-এ!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)