ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা, ১০ দিনের সময়সূচি প্রকাশ
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের প্রস্তুতি। সেই প্রস্তুতির অন্যতম বড় দিক ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ। যাত্রীদের সুবিধার্থে এবছরও আগেভাগেই টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করলো বাংলাদেশ রেলওয়ে।
আগামী ৭ জুন ঈদ হবে ধরে নিয়ে রেলওয়ে জানিয়েছে, ঈদের আগে ৭ দিনের ট্রেনের অগ্রিম টিকিট ২১ মে থেকে বিক্রি শুরু হবে এবং ১০ দিন আগে থেকে টিকিট বুকিং চালু থাকবে। টিকিট বিক্রি হবে শতভাগ অনলাইনে, যা সহজডটকম অ্যাপে ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিক্রির সময় ও অঞ্চলভেদে সময়সীমা:
পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে
পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে
অগ্রিম টিকিট বিক্রির তারিখ অনুযায়ী ট্রেনযাত্রার দিন:
| যাত্রার তারিখ | বিক্রির তারিখ |
|---|---|
| ৩১ মে | ২১ মে |
| ১ জুন | ২২ মে |
| ২ জুন | ২৩ মে |
| ৩ জুন | ২৪ মে |
| ৪ জুন | ২৫ মে |
| ৫ জুন | ২৬ মে |
| ৬ জুন | ২৭ মে |
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
বিশেষ উপস্থিতি:এই সভায় আরও উপস্থিত ছিলেন—
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সড়ক পরিবহন বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ
এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা
উল্লেখযোগ্য:বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বিশেষ ট্রেন সার্ভিস, নিরাপত্তা ও কন্ট্রোল রুম ব্যবস্থাও নেওয়া হবে, যা খুব শিগগিরই ঘোষণা করা হবে।
মারুফ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE