ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। সেই সময় থেকেই গুঞ্জন ওঠে, এবার কি তবে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেবেন তারা? সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিরাট কোহলি নাকি ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিসিসিআইকে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড কিংবা কোহলি নিজে।
বিসিসিআই চাইছে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে কোহলি যেন নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। বোর্ডের মতে, রোহিতের পর কোহলির এমন হঠাৎ বিদায় ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে। একসঙ্গে দুই অভিজ্ঞ ব্যাটারের টেস্ট থেকে অবসর মানেই ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতি, যা বড় সিরিজে প্রভাব ফেলতে পারে। যদিও ভারতের দলে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও ঋষভ পান্তের মতো তরুণ ও প্রতিভাবান ক্রিকেটাররা আছেন, তবুও কোহলির মতো অভিজ্ঞতার বিকল্প পাওয়া কঠিন।
টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি খেলেছেন ১২৩টি ম্যাচ, করেছেন ৯২৩০ রান, সেঞ্চুরি ৩০টি এবং গড় ৪৬.৮৫। তবে গত পাঁচ বছরে তার ফর্ম উল্লেখযোগ্যভাবে নিচের দিকে গেছে। শেষ ৩৭ টেস্টে তিনি করেছেন মাত্র ১৯৯০ রান, যেখানে মাত্র তিনটি সেঞ্চুরি এসেছে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২৩.৭৫। এই পরিসংখ্যানই তার অবসরের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত প্রমাণ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
কোহলি যদি তার সিদ্ধান্তে অটল থাকেন, তবে রোহিত শর্মার মতো তাকেও শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে ভবিষ্যতে। জানা গেছে, দুজনের লক্ষ্যই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলে বিদায় নেওয়া। ইতোমধ্যে টেস্ট দলের জন্য বিসিসিআই নতুন অধিনায়ক খুঁজছে এবং আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল। এখন দেখার বিষয়, কোহলি শেষমেশ মন বদলান কিনা, নাকি আসন্ন ইংল্যান্ড সফর থেকেই ভারতের টেস্ট দলে তার অনুপস্থিতি নিশ্চিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)