ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ব রেকর্ড গড়লেন সুনীল নারিন
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল ১৪ রানের জয়ে ব্যাট হাতে ২৭ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। শেষের কাজটি তাকে একটি বিশ্ব রেকর্ডে ঢুকিয়ে দিয়েছে।
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নারিন। এরপর আর কোথাও যাওয়া-যাওয়ি নেই, এক যুগের বেশি সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গেই রয়েছেন। শুধু রয়েছেনই না, বছর বছর কারিশমাও দেখাচ্ছেন। গতকাল ৩ উইকেট নেওয়ায় কলকাতার হয়ে তার উইকেটসংখ্যা হলো ২০৮। যৌথভাবে এটা বিশ্ব রেকর্ড।
এক দলের হয়ে নারিনের চেয়ে বেশি টি-২০ উইকেট কারো নেই। নটিংহ্যামশায়ারের হয়ে তার সমান ২০৮টি উইকেট নিয়েছেন সামিত প্যাটেল। এক দলের হয়ে ক্রিস উডের ১৯৯ (হ্যাম্পশায়ার), লাসিথ মালিঙ্গার ১৯৬ (মুম্বাই ইন্ডিয়ান্স) ও ডেভিড পেইনের ১৯৩ (গ্লুচেস্টারশায়ার) উইকেট রয়েছে।
২০১২ সালে কলকাতায় নাম লেখানোর পর নারিন ব্যাট হাতে ১৭১৩ রান করেছেন। তবে আইপিএলে তার রান ১৭১২, বাকি ১ রান চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০তে। তেমনি আইপিএলে তার উইকেটসংখ্যা ১৯০টি, বাকি ১৮টি উইকেট চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০তে।
সব ফ্র্যাঞ্চাইজি লিগেই নারিনের অবাধ বিচরণ। ৫৪৫ ম্যাচে ৫৮৪ উইকেট নিয়ে তিনি ফরম্যাটটির তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এই তালিকায় ৪৭১ শ্যাচে ৬৪১ উইকেট নিয়ে সবার ওপরে রশিদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ