ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আইপিএলে বড় ধাক্কা খেল পাঞ্জাব, ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
যার ব্যাট থেকে এক সময় ঝড় উঠত সেই গ্লেন ম্যাক্সওয়েল এবার একদমই নিঃশব্দ!ফর্মহীনতায় ভুগছিলেন অনেকদিন ধরেই। এবার যোগ হলো দুর্ভাগ্যজনিত চোট, আর তাতেই একেবারে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।
চলতি আইপিএলে শুরু থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে করেছেন মোটে ৪৮ রান, উইকেট মাত্র ৪টি। পারফরম্যান্সে ঘাটতির কারণে একাদশ থেকেও ছিটকে পড়েছিলেন আগেই। তবে এবার চোটই টানল শেষ সীটি—আঙুলে চিড় ধরা পড়ায় আর খেলা হচ্ছে না এই মৌসুমে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আজ বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস করতে গিয়ে তিনি বলেন,
“এটা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরা পড়েছে।”
পাঞ্জাব কিংসের হয়ে খেলতে নামার আগে ম্যাক্সওয়েলকে মেগা নিলামে ৪.২০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেই বিনিয়োগের ফল মিলল না মোটেও। এখন প্রশ্ন—কে আসবে তার জায়গায়?এ নিয়ে আইয়ার বলেন,
“ম্যাক্সওয়েলের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।”
ফর্মের ভাটার টানে ম্যাক্সওয়েলগত বছরের আইপিএলেও বলার মতো পারফরম্যান্স ছিল না। ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। অথচ ২০২৩ সালের আইপিএলে ছিল তার ঝলক। সেবার তিনি ১৪ ম্যাচে ৪০০ রানের বেশি করেছিলেন, স্ট্রাইকরেট ছিল ১৮০-এর উপরে। পাঞ্জাব কিংসের হয়ে আগেও খেলেছেন তিনি—২০১৪ এবং ২০২০ সালে।
কিন্তু এবার মাঠ ছাড়লেন দুঃস্বপ্নের মতো এক মৌসুম শেষে। না রান, না উইকেট, না ফর্ম—সবকিছুই যেন মুখ ফিরিয়ে নিয়েছিল। এবার চোট এসে পুরো গল্পটাই শেষ করে দিল আগেভাগেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)