ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাদমানের সেঞ্চুরি, মিরাজের ঝলক—চারশো পার টাইগারদের
বৃষ্টিভেজা সকালে খুব বেশি সময় মাঠে খেলা গড়াতে পারেনি। তবে যা হওয়ার কথা ছিল, তার অনেকটাই হয়ে গেছে। ব্যাট হাতে দারুণ দৃঢ়তায় প্রথম সেশন শেষ করল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে টাইগারদের সংগ্রহ ৪০৪ রান, জিম্বাবুয়ের বিপক্ষে লিড দাঁড়িয়েছে ১৭৭ রানে।
সকালে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। এই দুজনের জুটি বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় নতুন উচ্চতায়। বিশেষ করে মিরাজ তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। তিনি এখন ৭৬ রানে অপরাজিত, তানজিম আছেন ২৯ রানে।
বৃষ্টি বাধায় দিনের শুরুতে মাত্র ১৬ বল খেলা হয়েছিল। এরপর ফের নামে বৃষ্টি। যদিও আম্পায়াররা লাঞ্চ বিরতির ঘণ্টাখানেক আগে আবারও খেলা শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দফায় বৃষ্টি নামে, ফলে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করতে হয়।
মিরপুরে ব্যাটিং ব্যর্থতার পর চট্টগ্রামে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরি ও মুমিনুল হকের দৃঢ়তায় ভালো শুরু পায় স্বাগতিকরা। প্রথম উইকেটে সাদমান-বিজয়ের জুটিতে আসে ১১৮ রান। বিজয় করেন ৩৯ রান, সাদমান করেন শতক। এরপর শান্ত, মুশফিকরা কিছুটা অবদান রাখলেও এক পর্যায়ে ২৫৯/৩ থেকে নেমে আসে ২৭৯/৭—জিম্বাবুয়ের পেসার ভিনসেন্ট মাসাকেসার দারুণ স্পেলে।
তবে মিরাজ ও তানজিমের জুটিতে সেই ধাক্কা পেরিয়ে চারশো ছাড়িয়েছে বাংলাদেশ। এখনও ৩ উইকেট হাতে, লক্ষ্য হবে লিড বাড়ানো।
এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল। ফলে বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরি চালকের আসনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)