ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
প্রখ্যাত অভিনেতা সিদ্দিককে মারধর করে ঢাকার একটি থানায় সোপর্দ করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় তার গায়ের কাপড় ছিঁড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ বিষয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিককে প্রকাশ্যে মারধর করছেন এবং তাকে ঘিরে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ তাকে “আওয়ামী লীগের দোসর” উল্লেখ করে স্লোগান দেন।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, তাকে থানার ভেতরে নেওয়ার সময় কিছুক্ষণ পর পুলিশ বাহিনী বাইরে এসে অভিযুক্তদের কাছ থেকে সিদ্দিককে গ্রহণ করে। এক ব্যক্তি স্লোগানের মধ্যে বলেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।”
প্রসঙ্গত, সিদ্দিক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে ঢাকা-১৭ উপনির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন। তবে কোনো নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি।
ঘটনার প্রকৃত কারণ ও পেছনের বিষয়গুলো নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)