ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রাতের মধ্যে যেসব জেলায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
তাপপ্রবাহের মাঝেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে গরমের দাপট কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৭ ডিগ্রির ঘরেই রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই অবস্থায় রাতের মধ্যেই ঢাকাসহ ৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তাসোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এই ৯ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সোমবার রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের চিত্রগত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রংপুরে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া, দিনাজপুরে ৪০ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার, সৈয়দপুরে ৩০ মিলিমিটার, মাইজদীকোর্টে ২৯ মিলিমিটার, নেত্রকোণায় ১৯ মিলিমিটার এবং রাজারহাটে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সামনের দিনের আবহাওয়ার পূর্বাভাসআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দেশের তাপমাত্রা আবারও বাড়তে পারে। ফলে তাপপ্রবাহের প্রভাব কিছুটা বিরতির পর আবার অনুভূত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড