ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড় সুখবর দেশি পেঁয়াজের দাম নিয়ে
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিল ৫৫ টাকা দরে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, একটু খারাপ মানের পেঁয়াজ পূর্বের ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভালো মানেরটা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা সংকটের কারণে মোকামে দাম কম হওয়ায় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম।
হিলি বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের ভরা মৌসুম। এর মধ্যেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। এতে করে আমরা সাধারণ ক্রেতারা অনেক বিপাকে পড়েছি।
অন্যদিকে দেশি রসুনের দাম হঠাৎ করে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। যদি উপজেলা প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে বাজার স্বাভাবিক থাকতো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন বাজার মনিটরিং করা হয় না বলেও অভিযোগ করেন সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, মোকামে পেঁয়াজের প্রচুর মজুত রয়েছে। যার জন্য মোকামেই দাম কমেছে। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম। ফলে বিক্রি তেমন টা হচ্ছে। এতে করে মোকামে বস্তা প্রতি ২০০ টাকা করে কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে দেশি ভালো মানের পেঁয়াজ ৫০ টাকা এবং একটু খারাপ মানের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ