ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আজ হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
গত কয়েক মাস ক্রেতাদের মধ্যে যে স্বস্তি বিরাজ করছিল তা এখন আর নেই। বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েকটি পণ্য ছাড়া বেশির ভাগ সবজির দাম একশত বা তার কাছাকাছি। ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি-কষ্ট-ক্ষোভ কাজ করছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে কাঁকরোল ১৪০ থেকে ১৫০ টাকা, পটোল ৯০ থেকে ১০০ টাকা, বরবটি আঁটি ১০০ টাকা, কচুর লতি আঁটি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙা ১০০ থেকে ১১০ টাকা, বেগুন ৯০ টাকা, মুলা ও শালগম ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে কুমড়া, পেঁপে, লাউ, গাজর, করলা, ঢেঁড়সসহ কিছু সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কম দামের মধ্যে রয়েছে আলু ও টমেটো। আলু কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা, টমেটো আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এদিকে গত বছরের এপ্রিলের সঙ্গে বর্তমান বাজার তুলনা করলে দামে অনেক তফাত দেখা যায়। সে সময় বেশিরভাগ সবজির দাম ১৫০ টাকার আশেপাশে ছিল। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ছিল।
যাত্রাবাড়ীর সবজি ব্যবসায়ী মনির হোসেন বলেন, শীত মওসুমে সবজির দাম অনেক কম ছিল। এতো কম দামে অন্তত এক দশকে ক্রেতারা সবজি কিনতে পারেনি।
তিনি বলেন, কোনো কোনো সবজি এতো কম দামে মার্কেটে ছাড়া হয়েছে এতে কৃষকরা লোকসানে পড়তে হয়েছে। বর্তমানে আনসিজন অর্থাৎ শীত শেষে গ্রীষ্ম চলে আসছে তাই দাম বেড়ে গেছে। এমন সময় প্রতি বছর এমন রূপই দেখা যায়।
কাউছার আলাম নামে অপর ব্যবসায়ী বলেন, এ বছর রমজান মাস পর্যন্ত শীতের সবজির ভালো সরবরাহ ছিল। ক্রেতারাও কম দামে কিনতে পেরে স্বস্তি পেয়েছেন। আর এখন গ্রীষ্মে সবজি চাষে অতিরিক্ত খরচ গুনতে হয়। তাই কৃষকরাও বেশি দামে বিক্রি করছেন।
এদিকে মাছ-মাংসের দাম আগের মতোই দেখা যায়। দুই একটি মাছের দাম কম-বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষ্যে ইলিশ মাছের চড়া দাম এখন অনেকটা কমেছে। এক সপ্তাহের মধ্যে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এক ডজন ডিম বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকায়, যা গতকাল ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কম রয়েছে। আজ শুক্রবার এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড