ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন মিরাজ
সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন এই স্পিনার, ছুঁয়েছেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক। অন্যদিকে দ্বিতীয় ইনিংসের ৫৮ রানের ইনিংস খেলে নিজের প্রথম চার টেস্টেই ফিফটি করার অনন্য কীর্তি গড়েছেন জাকের আলী।
প্রথম ইনিংসে ফাইফার পেয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসের টাইগারদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়েকে চাপে রেখেছিলেন মিরাজ। তুলেছেন একের কর এক উইকেট। ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে নিজের ফাইফারের সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেটও শিকার করেন তিনি।
দুই ইনিংসেই ফাইফার নিয়ে শিকার করেছেন ১০ উইকেট। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের তৃতীয় ১০ উইকেট শিকার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে বল হাতে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৪৬ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দুইয়ে আছেন তাইজুল ইসলাম, তার ঝুলিতে আছে ২১৯ উইকেট। তিনে থাকা মিরাজের উইকেট এখন বরাবর ২০০। টেস্টের হিসাবে দ্বিতীয় মিরাজ। ২০০ উইকেট শিকারে তার লেগেছে ৫২ ম্যাচ। সবার আগে থাকা তাইজুলের লেগেছে ৪৮ ম্যাচ। সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ।
অন্যদিকে, সিলেট টেস্টের চতুর্থ দিন স্বাগতিকদের হয়ে বলতে গেলে একাই লড়াই করেন জাকের। চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে ১১১ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। প্রথম চার ম্যাচেই ফিফটি করে টেস্ট ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই ফিফটির বিরল কীর্তি গড়েছেন জাকের।
ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের প্রথম ব্যাটার তিনি। প্রথম তিন টেস্টে এটি করতে পেরেছিলেন কেবল জাকির হাসান। এখন পর্যন্ত ৮ ইনিংসে ৩২২ করেছেন জাকের। বাংলাদেশের ব্যাটারদের ক্যারিয়ারের প্রথম ৮ ইনিংসে এর চেয়ে বেশি রান আছে শুধু মুমিনুল হক ও হাবিবুল বাশারের। একটি সেঞ্চুরিসহ ৪৫৮ রান করেছিলেন মুমিনুল। হাবিবুল বাশার করেছিলেন ৮ ইনিংসে ৩৩৪ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি