ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নরেন্দ্র মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস
কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক বার্তায় শোক প্রকাশ করেন।
আজ বুধবার এ বার্তার তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
এক্স (সাবেক টুইট) বার্তায় নরেন্দ্র মোদিকে ড. ইউনূস বলেন, ‘কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।’
এদিকে এ ঘটনায় ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে জোরালোভাবে নিন্দা জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ নিন্দা জানায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের বৈসারনে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাত এবং অন্যজন নেপালের নাগরিক।
হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড