ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কি আছে সেই ৫ শিক্ষার্থীর ভাগ্যে
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে যৌথ বাহিনীর চালানো এক বিশাল অভিযানে পাওয়া গেলো চমকপ্রদ এক আবিষ্কার—উদ্ধার না হলেও মিলেছে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন ঘাঁটি। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রোপচার সামগ্রী, চাঁদার রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক পোশাক ও প্রশিক্ষণ উপকরণ উদ্ধার করা হয়।
ভোর পাঁচটা থেকে রাত দেড়টা পর্যন্ত খাগড়াছড়ির ভাইবোনছড়া পুর্ণ কারবারিপাড়া এলাকার গভীর জঙ্গলে এই তল্লাশি অভিযান চালানো হয়। যদিও অপহৃতদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি, তবুও অভিযানকারীরা খুঁজে পান সন্ত্রাসীদের সুপরিকল্পিত ঘাঁটি।
সেই ঘাঁটি থেকে উদ্ধার হয় সামরিক পোশাক, ওয়াকি-টকি, ল্যাপটপ, মাইক, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, চাদর, চাঁদার রশিদসহ নানা ধরণের সামগ্রী। ধারণা করা হচ্ছে, এই জায়গাটি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ সন্ত্রাসীরা ব্যবহার করে আসছিল এবং এখান থেকেই অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হতো।
যদিও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঘাঁটির চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটি বহুদিন আগেই গড়ে তোলা হয়েছিল। তবে স্থানীয়রা এখনো মুখ খুলতে রাজি নন, আতঙ্ক তাদের নীরব করে রেখেছে।
একজন স্থানীয় জানান, "অনেক জামাকাপড়, সরঞ্জাম উদ্ধার করতে দেখেছি, কিন্তু কার ছিল, কোথা থেকে এসেছে কিছুই বলতে পারবো না স্যার।"
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে গিরিফুল এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই যৌথ বাহিনী এই অভিযান শুরু করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড