ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আ:লীগের শীর্ষ নেতাদের যে কান্ডের পর , ক্ষোভে ফুঁসছে অন্য নেতা-কর্মীরা
দেশ বদলে গেছে—এই বক্তব্যে বহুবার মুখর হয়েছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। হাসান মাহমুদ যেমন একসময় বলেছিলেন, "শেখ হাসিনার কারণে আজ মানুষের ভাগ্য বদলে গেছে।" ironically, সেই ভাগ্য বদলে যাওয়া কথিত মানুষদের একজনই নিজে এখন দেশের বাইরে নির্বাসনে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পাল্টে যায় বহু প্রভাবশালী নেতার জীবনপথ। অনেকেই পাড়ি জমান বিদেশে। তাদেরই একজন হাসান মাহমুদ, যিনি বর্তমানে অবস্থান করছেন ইউরোপের বেলজিয়ামে, এবং সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে লন্ডনে।
ঈদের সময় ছেলের সঙ্গে সময় কাটাতে লন্ডনে এসেছেন—এমন দাবি থাকলেও রোববার তাকে দেখা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়েতে। বিয়ের আয়োজনে তিনি ছিলেন পুরোপুরি ফুরফুরে মেজাজে, কখনো মোবাইলে ব্যস্ত, কখনো পাশে থাকা লোকজনের সঙ্গে রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা।
তবে শুধু হাসান মাহমুদই নন—উক্ত আয়োজনে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেটের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেক প্রভাবশালী নেতা।
বিয়ের অনুষ্ঠানটি যেন রূপ নেয় প্রবাসী আওয়ামী লীগের এক অভিজাত জমায়েতে। অথচ এই আনন্দঘন আয়োজন দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ—দেশের লাখ লাখ কর্মী যেখানে হয়রানি, গ্রেফতার ও হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে শীর্ষ নেতারা বিদেশে আয়েশে কাটাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে সময় দিচ্ছেন।
নেতা-কর্মীদের মতে, এই ধরনের আচরণ শুধু অমানবিক নয়, এটি পুরো রাজনৈতিক সংগঠনের প্রতি অবজ্ঞা এবং অবমাননার প্রকাশ। তারা মনে করছেন, শীর্ষ নেতারা বিপদের দিনে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন, আর এখন বিদেশের মাটিতে ফুর্তিতে মেতে উঠেছেন।
প্রশ্ন উঠছে—এই দায়জ্ঞানহীন আচরণ ও নেতাদের বিলাসী মনোভাব কি দলকে আরও কোণঠাসা করে ফেলবে? নাকি প্রবাস থেকে আবার নতুন করে ঘুঁটি সাজানোর চেষ্টা চলছে? সময়ই দেবে এর উত্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE