ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য বোলিংয়ে লাহোরের সেরা বোলার আজ রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে মুলতান সুলতান্স। সতীর্থদের খরুচে বোলিংয়ের দিনেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলার লেগি রিশাদ হোসেন। ৪ ওভারে ২৪ বল করে ৪৫ রান খরচায় ২ উইকেট শিকার করে লাহোরের সেরা বোলার রিশাদ।
চলতি পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন রিশাদ হোসেন। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকারের পর এবার মুলতান সুলতানসের বিপক্ষে বল হাতে ২ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। তবে আজ কিছুটা খরুচে ছিলেন এই তরুণ লেগি।
মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতানে টস জিতে লাহোরকে ফিল্ডিংয়ে পাঠায় মুলতান সুলতানস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে মুলতান।
বোলারদের হতাশার দিনে লাহোরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তবে বেশ খরুচে ছিলেন তিনি। ৪ ওভারে ১১.২৫ গড়ে ৪৫ রান দিয়েছেন এই স্পিনার।
এদিন রিশাদ তার কোটার প্রথম দুই ওভারে উইকেটশূন্য ছিলেন। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান তিনি। ইয়াসির খান ও উসমান খানের জুটিতে মুলতান যখন বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল, তখন উসমানকে ফিরিয়ে এই বিপজ্জনক জুটি ভাঙেন রিশাদ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ৩৯ রান করেন এই ব্যাটার।
রিশাদের দ্বিতীয় শিকার অ্যাশটন টার্নার। নিজের শেষ ওভারে টার্নারকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান এই স্পিনার। ৮ বলে ১৫ রানের ক্যামিও খেলে ফেরেন টার্নার। এছাড়া লাহোরের হয়ে ১টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।
এদিকে মুলতানসের হয়ে ৪৪ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইয়াসির খান। এছাড়া ইফতিখার আহমেদ ১৮ বলে ৪০ এবং মোহাম্মদ রিজওয়ান ১৭ বলে ৩২ রান করেন।
এর আগে ৩ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে লাহোর। আসরের তৃতীয় জয় তুলে নিতে দলটিতে ২২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)