ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মুখে বড় কথা, বাস্তবে শূন্যতা,কোহলির একার কাছে হার মানলো PSL-এর সেরা ১০ ক্রিকেটার
ক্রিকেট মানেই আবেগ, আর ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি—বিশেষ করে যদি সেটা হয় আইপিএল (IPL)। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ হিসেবে আইপিএলের কদর এখন আকাশচুম্বী। অথচ, পাকিস্তানের পিএসএল (PSL) ভক্তরা বারবার নিজেদের লিগকে আইপিএলের সমকক্ষ হিসেবে দাবি করে থাকেন। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।
একা বিরাট কোহলির পারিশ্রমিক > পিএসএল-এর টপ ১০ তারকার সম্মিলিত আয়!পিএসএলের ২০২৪ আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। করাচি কিংস তাঁকে কিনেছে মাত্র ২.৫৭ কোটি টাকাতে। আর তার পরবর্তী ৯ জন—যেমন বাবর আজম, শাহিন আফ্রিদি, ফখর জামান, রিজওয়ান, শাদাব খান প্রমুখ—প্রত্যেকেই পাচ্ছেন ১.৮৮ কোটি টাকা করে।
সব মিলিয়ে পিএসএলের শীর্ষ ১০ তারকার মোট পারিশ্রমিক দাঁড়ায় মাত্র ১৯.৪৯ কোটি টাকা।
অন্যদিকে, আইপিএলে শুধু একাই বিরাট কোহলি পাচ্ছেন ২১ কোটি টাকা। আর তিনিই একমাত্র নন—এই তালিকায় আরও আছেন ঋষভ পন্থ (₹২৭ কোটি), শ্রেয়স আইয়ার (₹২৬.৭৫ কোটি), নিকোলাস পূরান (₹২১ কোটি) প্রমুখ, যাদের প্রত্যেকের আয় PSL-এর পুরো শীর্ষ ব্যাটেলিয়নের সম্মিলিত উপার্জনের চেয়েও বেশি।
PSL থেকে আইপিএলে "বর্জিত" তারকারাই খেলছেন!যাঁরা আইপিএলে দল পাননি বা নিলামে অবিক্রীত রয়ে গেছেন, তাঁদের অনেককেই PSL তাদের টপ ক্যাটাগরিতে তুলে নিচ্ছে। উদাহরণস্বরূপ, ডেভিড ওয়ার্নার, যিনি এবার আইপিএলে দল পাননি, তিনিই PSL-এর সবচেয়ে দামি খেলোয়াড়!
তুলনায় সত্য: আইপিএল মানে শক্তি, সমৃদ্ধি এবং সুপারস্টারদের জমজমাট মেলা২০০৮ সালে আইপিএল শুরু হতেই ক্রিকেট বিশ্বের বাণিজ্যিক চেহারাই বদলে যায়। আর ২০১৬ সালে PSL চালু হলেও, ৮ বছরের ব্যবধানে দু’টি লিগের পার্থক্য আজ প্রমাণ করছে—শুধু হম্বিতম্বিতে কিছু হয় না, মাঠে এবং মানিব্যাগে প্রমাণ দিতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)