ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সন্তানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এক মায়ের আকুতি
রাজধানীর উত্তরা পশ্চিম থানা চত্বরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় শনিবার সকালে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সেখানে হঠাৎ হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাড়ি ছেড়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে অঝোরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক অসহায় মা। ছেলের মুক্তির আকুতি জানিয়ে উপদেষ্টার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, "বাবা, আমার ছেলে কোনো অপরাধ করেনি। দোকানে খাচ্ছিলো, সেখান থেকেই ধরে নিয়ে গেছে। বাবা, আমি তোমার মা—আমার ছেলেটাকে ফিরিয়ে দাও।"
এই অপ্রত্যাশিত মানবিক মুহূর্তে থমকে যায় পুরো থানা চত্বর। স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন, "যদি ছেলেটি নির্দোষ হয়, তবে সঙ্গে সঙ্গে ছেড়ে দাও।" জনসাধারণ ও উপস্থিত পুলিশ সদস্যরা উপদেষ্টার এই তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রশংসা করেন।
মায়ের গলায় ছিল না কোনো রাজনীতি, ছিল না উচ্চারণের শুদ্ধতা—ছিল শুধুই এক বুক ভেঙে পড়া মায়ের কান্না। আর সেই কান্না যেন গলে যায় একজন প্রশাসনিক কর্মকর্তার হৃদয়েও। এমন মানবিক আচরণ সচরাচর দেখা যায় না, যা দেশবাসীর চোখে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে—প্রশাসন শুধু কড়াকড়ি বা রুটিন নয়, সেখানে মানুষ থাকলে মানবতা এখনও হারায়নি। এক মায়ের কান্নার জবাব হতে পারে একটি নির্দেশ, আর সেই নির্দেশ হতে পারে একটি পরিবারে ফের ফেরা হাসির আলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE