ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে ৩০০ কোটির প্রস্তাব না করে দিলেন কোহলি
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে পুমার দীর্ঘ আট বছরের পথচলা শেষ হতে চলেছে। জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ডটির সঙ্গে নতুন করে চুক্তি করছেন না তিনি। বরং নিজের ব্যক্তিগত লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’কে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুমা কোহলিকে নতুন করে আট বছরের জন্য প্রায় ৩০০ কোটি টাকার বিশাল এক প্রস্তাব দিয়েছিল। তবে কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
২০১৭ সালে কোহলি প্রথমবার পুমার সঙ্গে যুক্ত হন। তখন তিনি আট বছরের জন্য ১১০ কোটি টাকার চুক্তি করেছিলেন। সেই সময় এটি ছিল ভারতের ক্রীড়াক্ষেত্রে অন্যতম বড় ব্র্যান্ড চুক্তি।
কিন্তু এবার ভিন্ন পথে হাঁটছেন কোহলি। তিনি যোগ দিচ্ছেন নতুন স্পোর্টসওয়্যার কোম্পানি ‘অ্যাগিলিটাস’-এর সঙ্গে। এই কোম্পানিটি গড়ে তুলেছেন পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। কোহলির প্রধান লক্ষ্য- এখন ‘ওয়ান৮’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া।
পুমা এক বিবৃতিতে কোহলির বিদায় নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘পুমা বিরাটকে তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়। এই দীর্ঘ সময় ধরে আমাদের অসাধারণ সব প্রচারণা ও প্রোডাক্ট কোলাবোরেশনের জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করব এবং ভারতের স্পোর্টস ইকোসিস্টেম গড়ার কাজ চালিয়ে যাব।’
এদিকে আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন কোহলি। নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। ব্যাট হাতে কোহলিও ছন্দে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি