ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানে তুমুল ঝড় তুলল কারিনার ভিডিও,ভারতীয়দের ক্ষোভ প্রকাশ
পাকিস্তানের করাচিতে এক নাইট পার্টির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে। ভিডিওতে দেখা গেছে, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের মতো দেখতে এক এআই (Artificial Intelligence) জেনারেটেড ভার্সনকে নিয়ে চলছে নাচ-গান। আর সেই দৃশ্য ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা যায়, করাচির এক নাইট পার্টিতে ডিজে মিউজিকের তালে নাচছে লোকজন। হঠাৎ করেই একটি বড় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের মতো দেখতে একটি অ্যানিমেটেড চরিত্র। সেই এআই কারিনা নানা ভঙ্গিমায় নাচছেন, আর সেটির সঙ্গেই মেতে উঠছে পার্টির অতিথিরা।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। অনেকেই এটিকে কারিনার বাস্তব নাচ ভেবে ভুল করলেও পরে জানা যায়, এটি আসলে এআই-এর সাহায্যে তৈরি করা একটি ডিজিটাল চরিত্র। যদিও তাতে বিতর্ক থামেনি। বরং ভারতীয়দের একাংশ এই ভিডিওকে 'অপমানজনক' বলে দাবি করছেন।
তাদের অভিযোগ, পাকিস্তানের মাটিতে ভারতীয় একজন জনপ্রিয় অভিনেত্রীর অবয়ব ব্যবহার করে এমন অশ্লীল উপস্থাপনা করা হয়েছে, যা সংস্কৃতি ও সম্মানবোধের পরিপন্থী। অনেকেই এ ধরনের এআই কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ঘটনার মাধ্যমে আবারও দুই দেশের মধ্যে বিনোদন জগত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)