ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৭ দিনে রেকর্ড পরিমাণ আয় করল শাকিবের বরবাদ
এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা নতুন ইতিহাস গড়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতেও ভিড় জমাচ্ছেন দর্শকরা।
শাকিব খানের এই সিনেমাটি মুক্তির প্রথম সাতদিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকা আয় করেছে, যা দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ড। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। তবে কোম্পানি এখনও জানাননি, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কত আয় হয়েছে। তবে, সব মিলিয়ে ২৭ কোটি টাকা আয় করার পর বলা যায়, ‘বরবাদ’ ইতোমধ্যেই একটি ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়েছে।
গত বছরের ঈদে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি করেছিল। তবে, ‘বরবাদ’ সেই সাফল্য মাত্র সাত দিনেই অর্জন করেছে, যা তার থেকে আরো বড় সাফল্য।
প্রযোজনা সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যে ‘বরবাদ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে। সেই সাথে, সিনেমাটির আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য ‘বরবাদ’ সিনেমার বুকিং নিয়েছিল। জানা গেছে, সিনেমার দর্শক জনপ্রিয়তা দেখে অনেক হল মালিক নতুন রেন্টাল দিয়ে সিনেমার সপ্তাহ বাড়িয়ে নিচ্ছেন।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী ইধিকা পাল। আরো রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)