ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মধ্যরাতে লাইভে এসে গণমাধ্যমকে হুঁশিয়ারি দিলেন পরীমণি
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধরের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরিপ্রেক্ষিতে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে। এ ঘটনার প্রতিক্রিয়ায় পরীমণি শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে ফেসবুক লাইভে আসেন।
২১ মিনিট ৬ সেকেন্ড দীর্ঘ এই লাইভে পরীমণি বলেন, “যাকে নিয়ে এত কিছু বলা হচ্ছে, সে গৃহকর্মী দাবি করতেই পারে, কিন্তু আমার কাছে সে কখনো গৃহকর্মী ছিল না। আমার স্টাফরা আমার পরিবারের মতো, তাদের নিয়েই আমার সব বিশেষ দিন কাটে।”
লাইভে পরীমণি ক্ষোভ প্রকাশ করেন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে। তিনি বলেন, “সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হয়নি। আমাকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এত একপাক্ষিক সংবাদ বন্ধ করুন।”
তিনি আরও বলেন, “আমার হাতে সমস্ত প্রমাণ আছে, কিন্তু আমি এখনই কিছু প্রকাশ করব না, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। তবে হিসাব কিন্তু একদিন দিতে হবে। মিলিয়ে নিয়েন।” এই বক্তব্যে কিছুটা হুঁশিয়ারির সুর স্পষ্ট ছিল।
লাইভে আবেগপ্রবণ হয়ে পরীমণি বলেন, “আমি দোষ করলে অবশ্যই শাস্তি পাব, কিন্তু আগে তো প্রমাণ হোক। সাংবাদিক হিসেবে আপনারা যদি কাউকে দোষী সাব্যস্ত করেন যাচাই না করেই, সেটা কি ন্যায্য?”
পরীমণির মতে, সংবাদমাধ্যমের উচিত নিরপেক্ষ থেকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করা। “আপনারা আইন, সংসার, জীবন—সবকিছুর ঊর্ধ্বে যেতে পারেন না,”—বলেন পরীমণি।
এই ঘটনায় এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)