ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
"প্রধান উপদেষ্টাকে নিয়ে আবেগঘন বার্তা ডা. তাসনিম জারার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দেশের বর্তমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এমন একজন ব্যক্তিকে ঘিরে সাহসী ও প্রশংসনীয় মন্তব্য করেছেন। বুধবার (২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে আবেগঘন বার্তা দেন।
স্ট্যাটাসে ডা. জারা বলেন,
“ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে।”
তিনি আরও লেখেন,
“এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।”
ডা. তাসনিম জারার এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। রিপোর্ট লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটিতে ১৫ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে এবং হাজার হাজার মানুষ শেয়ার করেছেন।
জনগণের প্রতিক্রিয়া:
সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই স্ট্যাটাসের প্রশংসা করেছেন। কেউ কেউ ভবিষ্যতের নেতৃত্বে ড. ইউনূসের ভূমিকার কথা বলছেন।
মোখলেসুর রহমান সাগর মন্তব্য করেছেন,
“ইয়েস, পরিবর্তনের বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ এগিয়ে যাবেই।”
সিয়াম চৌধুরী লিখেছেন,
“তরুণদের হাতে নিরাপদ এ দেশ।”
আব্দুন নূর বলেন,“ড. ইউনুস সাহেব একজন যোগ্য লোক, তাকে ৫ বছর প্রধান উপদেষ্টা হিসেবে রাখা উচিত।”মোহাম্মদ জামাল উদ্দিন লিখেছেন,“নতুন প্রজন্মের মাধ্যমেই এগিয়ে যাবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ।”
ডা. তাসনিম জারার এই বক্তব্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এক নতুন বার্তা হিসেবে ধরা পড়ছে। তার বক্তব্যে যেমন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা গেছে, তেমনি একটি স্বচ্ছ, উদার ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE