ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রকাশ্যে এলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে চলে যান। তাদের অনেকে দেশের বাইরে আশ্রয় নেন।
সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা কয়েকজন নেতাকে বিভিন্ন দেশে দেখা গেলেও হাছান মাহমুদের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার সেই অনিশ্চয়তার অবসান ঘটল। স্থানীয় সময় ৩০ মার্চ (রবিবার) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে তাকে।
লন্ডনে প্রকাশ্যে এলেন হাছান মাহমুদঈদের নামাজ শেষে হাছান মাহমুদ পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা গেছে, তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন।
অন্য আরেকটি ছবিতে তিনি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশার সঙ্গে রয়েছেন। এছাড়া ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।
এই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা গণমাধ্যমকে বলেন, “ছবিতে হাছান মাহমুদের ডান পাশের দুজনের একজন সম্ভবত তার ছেলে এবং অপরজন ভাতিজা।”
তিনি আরও জানান, হাছান মাহমুদ বেলজিয়ামে বসবাস করছেন এবং লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়াযুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আত্মগোপনে থাকা হাছান মাহমুদের বিরুদ্ধে মামলাপ্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর লন্ডনে তার প্রকাশ্যে আসা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি কি আবার রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি বিদেশে নির্বাসিত জীবন বেছে নেবেন—এ নিয়ে নানা জল্পনা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE