ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং ভ্যাট বৃদ্ধির মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যদি মহার্ঘ ভাতা দেওয়া হয়, তা আলাদা হিসাবের মাধ্যমে করা হবে এবং এর সাথে ভ্যাট বৃদ্ধির কোনো সংযোগ নেই।
সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "মহার্ঘ ভাতা দেয়ার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। ভ্যাট বৃদ্ধির মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব আয়ের বৃদ্ধি।"
ভ্যাট প্রসঙ্গে তিনি আরও বলেন, "বাংলাদেশ পৃথিবীর অন্যতম কম ট্যাক্স আদায়কারী দেশ। আমাদের ট্যাক্স এলডিসির দেশগুলোর চেয়েও কম, এমনকি ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর থেকেও কম।" অর্থ উপদেষ্টা এসময় যোগ করেন, "এত কম ট্যাক্স দিয়ে কীভাবে আমরা আশা করতে পারি যে সব কিছু পাবো? এটা এক্সপেক্ট করা ঠিক নয়।"
এছাড়া, সরকারি ব্যয়ের বিষয়ে সতর্কতা প্রকাশ করে তিনি জানান, সরকার সাশ্রয়ী হতে কাজ করছে। তিনি বলেন, "অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে, যেমন পাঁচ বছরের প্রকল্প ১০ বছর ধরে চলে যাচ্ছে। বড় বড় প্রকল্পের জন্য যেখানে খরচ হওয়ার কথা ছিল ২৫ হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৫২ হাজার কোটি টাকা। এসব খরচ আমাদের পরিশোধ করতে হবে।"
খাদ্য নিরাপত্তা নিয়ে আলোকপাত করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি এখন ভালো। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে খাদ্য মজুদ বা স্টক করার দিকে গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।" এ সময় তিনি আরও জানান, সরকার ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE