ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে যা বললেন পলক
সোমবার (২৪ মার্চ) সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এ শুভেচ্ছা জানানোর ঘটনা নজর কাড়ে।
এদিন সকাল ১০টায় পলককে আদালতে আনা হয়, যেখানে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ডের জন্য শুনানি করেন, অন্যদিকে পলকের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানান, রিমান্ড শুনানি শেষে পলক আদালতে দাঁড়িয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এই মুহূর্তে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
জানা গেছে, পলককে যাত্রাবাড়ী থানার ওবায়দুল হত্যা মামলায় গ্রেফতার করা হয়। ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকায় পুলিশের হামলায় নিহত হন ছাত্র আন্দোলনের নেতা ওবায়দুল ইসলাম। এরপর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যার মামলা দায়ের হয়।
গত ১৪ আগস্ট, নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিভিন্ন মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE