ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষেধাজ্ঞার দাবিতে এনসিপির নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ আবারও রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে পরিণত হতে চলেছে। আগামী ২২শে মার্চ, শুক্রবার বিকাল সাড়ে তিনটায় সেখানে অনুষ্ঠিত হবে এক গুরুত্বপূর্ণ সমাবেশ, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবি তোলা হবে।
এই সমাবেশের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমাবেশের ঘোষণা দেন। তিনি লেখেন, "গণতন্ত্রের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে—এসো একসঙ্গে দাঁড়াই। আওয়ামী লীগের অবৈধ শাসনের অবসান ঘটাতেই হবে।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশ শুধুই একটি প্রতিবাদ সভা নয়, বরং এটি হতে পারে একটি নতুন রাজনৈতিক স্রোতের সূচনা। বিভিন্ন মহলে আলোচনা চলছে, এই কর্মসূচি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কী ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দৃষ্টি এখন শাহবাগের দিকে। এই সমাবেশ নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, নাকি প্রশাসন এতে হস্তক্ষেপ করবে—সেটাই এখন দেখার বিষয়।
মারুফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE