ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আ:লীগের সাবেক মন্ত্রী ইনু-মেনন-আনিসুল-দীপু মনিদের জীবনে নেমে এলো নতুন দু:সংবাদ
রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
চারদিনের রিমান্ড: ইনু, মেনন ও দীপু মনি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে নিহত ওবায়দুল ইসলামের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনির চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর পক্ষে শুনানি শেষে আদালত এই রিমান্ডের আদেশ দেন।
তিনদিনের রিমান্ড: আনিসুল হক
অপরদিকে, মোহাম্মদপুরের বসিলা এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মো. সুজনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তার রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
তিনদিনের রিমান্ড: সাদেক খান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালতে শুনানি চলাকালে সাদেক খান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি ওইখানে ছিলাম না। আর গুলি পাবো কোথায়?’ তবে আদালত তার বক্তব্য গ্রহণ করেনি এবং রিমান্ডের আদেশ দেন।
তদন্তে অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ
আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, রিমান্ডে থাকা ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও বিস্তারিত অনুসন্ধান পরিচালিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি এসব ঘটনার পেছনের কুশীলবদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE