ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ ঢাকার অবস্থা বিপজ্জনক
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের চরম সংকটে ভুগছে। গত কয়েকদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে থাকা ঢাকা আজও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুসারে, ২১২ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
একই সময়ে ২১৫ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে এবং ২১৪ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা (১৬৭ স্কোর) এবং পঞ্চম অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার (১৫৩ স্কোর)।
বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
আজকের ২১২ স্কোরের মান অনুযায়ী ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির বাইরে যাওয়া নিরুৎসাহিত করা হচ্ছে। জনসাধারণের জন্য পরামর্শ হলো, ঘরের বাইরে কাজ করা থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা।
পরিবেশবিদরা সতর্ক করছেন যে, ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে স্বাস্থ্যগত ঝুঁকি আরও বাড়তে পারে। তাই, তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE