ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডেটিং প্রসঙ্গে কেউ বাদ নেই কার্তিককে নোরা ফাতেহি
সদ্য অনুষ্ঠিত হয়েছে পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। ৮ এবং ৯ মার্চ এই জমকালো অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর ও কার্তিক আরিয়ান। তবে পুরো আয়োজনের মধ্যে কার্তিক আরিয়ান ও নোরা ফাতেহির এক খুনসুটির মুহূর্ত এখন ভাইরাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে কার্তিকের একাধিক সম্পর্কের গুঞ্জন নিয়ে মজা করেন নোরা। বলিউডে সারা আলি খান, অনন্যা পাণ্ডে এবং শ্রীলীলাসহ বেশ কয়েকজন সহ-অভিনেত্রীর সঙ্গে কার্তিকের নাম জড়িয়ে আছে। ‘লাভ আজ কাল’ সিনেমার শুটিংয়ের সময় সারার সঙ্গে এবং সাম্প্রতিক সময়ে শ্রীলীলার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশ শোরগোল রয়েছে।
পুরস্কার বিতরণীর সময় করণ নোরাকে জিজ্ঞেস করেন, “একটা ফার্স্টক্লাস টিকিটে কি তুমি লন্ডন যাবে?” উত্তরে নোরা বলেন, “আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?” সঙ্গে সঙ্গেই করণ বলে ওঠেন, “আমি তো কার্তিকের বিষয়ে কথা বলছি।”
মজার ছলে নোরা এরপর কার্তিকের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন, যাকে আপনি ডেট করেননি?” নোরার ইঙ্গিতপূর্ণ প্রশ্ন শুনে হাসতে থাকেন কার্তিক।
অন্যদিকে, কার্তিক আর শ্রীলীলার সম্পর্কের গুঞ্জনকেও যেন ইন্ধন দিলেন কার্তিকের মা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি অভিনেত্রী না চিকিৎসক পুত্রবধূ চান? উত্তরে তিনি বলেন, “চিকিৎসক পুত্রবধূ।” মজার ব্যাপার হলো, শ্রীলীলার এমবিবিএস ডিগ্রি রয়েছে এবং সম্প্রতি কার্তিকের পারিবারিক অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।
নেটিজেনদের মধ্যে এখন চলছে গুঞ্জন—আসন্ন ‘আশিকি থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন কার্তিক ও শ্রীলীলার। তাই তাদের বাস্তব জীবনের সম্পর্কের বিষয়েও জল্পনা বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)