ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিএনপির দুই গ্রুপে সং ঘ র্ষে আ/হত ২০
চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের চাল (বিজিএফ) বিতরণকে কেন্দ্র করে এবং কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিএফের তালিকা অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোট ২০ জন আহত হয়েছেন।
চাঁদপুরের সংঘর্ষ:
সোমবার দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ড জেলেদের চাল বিতরণের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি।
আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফুলবাড়ীর সংঘর্ষ:
কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে রোববার সন্ধ্যায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ভিজিএফের তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় বড়ভিটা বাজারের আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে দেয়।
আহতরা হলেন- আব্দুল জলিল, হাফিজুর রহমান, মুসা মিয়া, শাহারুল ইসলাম, মোকছেদুল হক, রাজু মিয়া, হাবিবুর রহমান হাসু, জিয়াউল হক, আতিকুল ইসলাম ও লাইম। এদের সবার বাড়ি উপজেলার বড়ভিটা ও চন্দ্রখানা গ্রামে। গুরুতর আহত আব্দুল জলিলকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর ঘটনা:
এদিকে, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুরে চাঁদা না পেয়ে কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১১টায় ইউনিয়ন বিএনপির সভাপতির ছোট ভাই ও কৃষক দলের আহ্বায়কের নেতৃত্বে এ হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাগর নামে এক ব্যবসায়ীকে মারধর করে তুলে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। রাতের হামলায় বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE