ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ফিতরার নতুন হার ঘোষণা : জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন কত দিতে হবে ফিতরা
রমজান মাস উপলক্ষে এ বছর জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক সভাপতিত্ব করেন। সভায় বিশিষ্ট আলেম ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কীভাবে নির্ধারিত হলো ফিতরার হার?ইসলামি শরিয়াহ অনুযায়ী, ফিতরা হিসেবে গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের নির্দিষ্ট পরিমাণ অথবা এর বাজারমূল্য গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
গম বা আটা: ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা বাজারমূল্য ১১০ টাকা।
যব: ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) বা বাজারমূল্য ৫৩০ টাকা।
কিশমিশ: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ১,৯৮০ টাকা।
খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ২,৩১০ টাকা।
পনির: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ২,৮০৫ টাকা।
স্থানীয় বাজারদরের ওপর ভিত্তি করে এই হার নির্ধারণ করা হয়েছে। বাজারভেদে ফিতরার পরিমাণ সামান্য তারতম্য হতে পারে বলে জানিয়েছেন কমিটির সভাপতি।
ফিতরা আদায়ের নিয়মযে ব্যক্তি ঈদের দিন সুবহে সাদিকের সময় নেছাব পরিমাণ সম্পদের মালিক হবেন (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের সম্পদ), তার জন্য নিজের ও নির্ভরশীলদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব।
ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়, যাতে সমাজের অসহায়রা ঈদের আনন্দে অংশ নিতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE