ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রিয় অভিনেত্রী
দুবাই থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাওকে। ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।
১৪.৮ কেজি সোনা নিয়ে ধরা পড়লেন রান্যা রাওভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরুতে আসার সময় ডিআরআই কর্মকর্তারা আগে থেকেই তার গতিবিধির ওপর নজর রাখছিলেন। বিমানবন্দরে নামার পরপরই তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়।
এরপর রান্যা রাওকে ডিআরআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
বারবার দুবাই যাতায়াত, ডিআরআই-এর সন্দেহডিআরআই-এর তদন্তে উঠে এসেছে, গত ১৫ দিনের মধ্যে চারবার দুবাই সফর করেছেন রান্যা রাও। এই অস্বাভাবিক যাতায়াতের কারণেই তার প্রতি গোয়েন্দা সংস্থার সন্দেহ তৈরি হয় এবং তাকে নজরদারির আওতায় আনা হয়।
দক্ষিণ ভারতীয় সিনেমায় পরিচিত মুখ রান্যা রাওরান্যা রাও কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেত্রী। সুপারস্টার কিচ্চা সুদীপের বিপরীতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তেলেগু, তামিল এবং মালায়ালাম সিনেমায়ও তার উপস্থিতি রয়েছে।
এই ঘটনার পর, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নানান আলোচনা শুরু হয়েছে। বর্তমানে রান্যা রাও ডিআরআই হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)