ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সারজিস আলমের দাবি: শর্তপূরণ না হলে দেশে হবে না নির্বাচন
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, "আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।" মঙ্গলবার (০৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সারজিস বলেন, "যে হাসিনার নির্দেশে দেশের হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, সেই খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে মানুষ নির্বাচন সম্পর্কে ভাববে? হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নির্বাচনের কথা বলার সাহস করবেন না। যতক্ষণ না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, ততক্ষণ এই দেশে কোনো নির্বাচন হবে না।"
সারজিস আলম বলেন, "আমরা রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। মা-রা এখনো চোখের পানিতে আমাদের পথ দেখাচ্ছেন। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে যেতে চাই। আমরা আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।"
এদিকে, আজ বিকেল ৩টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এতে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE